মাদ্রাসার গাছ কেটে ভাগাভাগি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার গাছ কেটে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যাক্তিকে মারপিট করেছে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। এঘটনায় ভুক্তভোগী ওই ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানাগেছে, পাঁচবিবি উপজেলার বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার মাঠে থাকা ২টি রেইনট্রি গাছ কেটে একটি গাছ আকবর হোসেন নামে এক ব্যাক্তি দিয়েছে এবং একটি গাছ মাদ্রাসার কমিটি বিক্রি করেছে। স্থানীয়রা বলছেন, কোন রকম নিয়মনীতি ছাড়াই গাছগুলো কেটে নেওয়া হয়েছে। তাছাড়া মাদ্রাসার সম্পত্তি থাকা সত্বেও দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি বলেও অভিযোগ অনেকের।এদিকে গাছ কাটাকে কেন্দ্র করে বিনশিরা গ্রামের রুবেল হোসেন নামে একজনকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিদের বিরুদ্ধে।
বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক মজিদ বলেন, কথা কাটাকাটি হয়েছে তবে মারধর করিনি। বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ১৯৯২ সালে আকবর হোসেন মাদ্রাসায় গাছগুলো রোপণ করেন। পর্যায়ক্রমে একাধিবার গাছ কেটে বিক্রি করে কর্তৃপক্ষ। আকবর হোসেন যেহেতু গাছগুলো রোপণ করেছে তাই একটি গাছের দাবি তিনি করেন। পরে কমিটির সদস্যদের সম্মতিক্রমে আকবরকে একটি গাছ দেওয়া হয়েছে এবং বাঁকি অন্য গাছটি আমরা বিক্রি করে দিয়েছি।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরমান হোসেন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied