ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় ফেচকা ব্রীজ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:৩
বর্ষার অতিরিক্ত পানি দ্রুত গতিতে   নিঃস্কাশনের লক্ষে পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাটের পাঁচবিবির উপর দিয়ে বয়ে যাওয়া তুলশীগঙ্গা নদীর তলদেশ খননের কাজ করেন। পাঁচবিবি শহরের পূর্বদিকে বালিঘাটা ইউপির ফেচকা এলাকায় মানুষ ও সকল প্রকার যানবাহন চলাচলের নিমিত্তে বৃটিশ আমলে ওই নদীর উপর ব্রীজ নির্মাণ করেছিলেন। পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ভ্যেকু মেশিন দ্বারা নদী খননের সময় অসাবধনতাভাবে ব্রীজটির পিলারের গোড়ার চারপাশ থেকে অতিরিক্ত মাটি অপসারণ করে। এমতাবস্থায় ব্রীজটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় পিলারের গোড়া ভেঙ্গে যায়। ব্রীজটি ঝুকিপূর্ণ হওয়ায় উপজেলা প্রশাসন সকলের চলাচল বন্ধ করে দেয়।
 
স্থানীয় সোবহান মহুড়ী বলেন, দীর্ঘদিনের মজবুত ব্রীজটি শুধু মাটি খনন করতে ভেঙ্গে ফেলল। সঠিকভাবে যদি পিলারের গোড়া থেকে মাটি সরাত তাহলে ব্রীজটি ভাঙ্গত না আরো অনেক দিন টিকত বলেও জানান তিনি। উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল বলেন, ওই ব্রীজের উপর দিয়েই প্রতিনিয়ত গ্রামের বাড়ি ও পরিষদে যাতয়াত করি। ব্রীজ ঝুকিপূর্ণ হওয়ায় পাশে নির্মিত কাঠের সরু সাঁকো দিয়ে পারাপার হচ্ছি। স্থানীয় সাংসদ এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপির কল্যাণে নতুন ব্রীজের বরাদ্দ আসে এবং নির্মাণ কাজও শেষের পথে বলেও জানান জিহাদ।
 
উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ালিউল্লাহ্ সেখ বলেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৬০ মিঃ গার্ডার ব্রীজরের মুল নির্মাণ কাজ শেষ। ব্রীজটির উভয় পাশ মুল সড়কের সঙ্গে সংযোগ কাজ শুধু বাঁকি আছে। নওগাঁর ঠিকাদারী প্রতিষ্ঠান ”মেসার্স বসুন্ধারা বিল্ডার্সর্ ” ব্রীজটির নির্মাণ কাজ করছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার