উলিপুরে লাউয়ের বাম্পার ফলন-অধিক লাভের স্বপ্ন কৃষকের
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার সাতদরগাহ ফকিরপাড়া গ্রামে উন্নত ময়না জাতের লাউয়ের বাম্পার ফলন হয়েছে। বর্তমান লাউয়ের বাজার ভালো থাকায় লাউ চাষি বেশি লাভের স্বপ্ন দেখছেন।
সরেজমিন উপজেলার সাতদরগাহ ফকিরপাড়া গ্রামের এমদাদুল হক ১৪ শতক জমিতে উন্নত ময়না জাতের লাউয়ের চাষ করেন। আগাম শীতকালীন ফসলের বাম্পার ফলন হবে তিনি কখনোই চিন্তা করতে পারেনি। বর্তমান লাউয়ের বাজার ভালো থাকায় উক্ত লাউ চাষি অনেক খুশি। আবার লাউ শাকের কদর বাজারে অনেক বেশি। তিনি লাউ বাজারে বিক্রি করেন শুধু তাই নয় তার পাশাপাশি লাউশাক ও বিক্রি করেন। অল্প খরচে অনেক আয় লাউ চাষের মধ্যে।
উক্ত লাউচাষি লাউ চাষের জমিতে শুধু লাউ চাষ করেননি সেখানে লাউয়ের চারা বড় হওয়ার আগে কদোয়া চাষ করে কয়েকশ কেজি কদোয়া বাজারে বিক্রি করে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা পেয়েছেন। একই জমিতে দু'চাষ। ফলন হয়েছে বাম্পার। অনেক টাকা আয় করতে পেয়ে লাউচাষি অনেক খুশি।
লাউচাষি এমদাদুল হক বলেন, আমি ১৪ শতক জমিতে উন্নত জাতের ময়না লাউয়ের চাষ করেছি। শুরু থেকে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। এ পর্যন্ত লাউ বাজারে বিক্রি করে আয় হয়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। এখন যে পর্যন্ত লাউ আছে বা হচ্ছে তাতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি করতে পারব। এছাড়া লাউশাক বিক্রি হবে প্রায় ৬ থেকে ৭ হজার টাকা। মোটের উপর খরচের টাকা ছাড়াও আয় হবে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। তিনি আরও বলেন, অল্প খরচে বেশি টাকা আয় করা যায় উন্নত জাতের ময়না লাউয়ের চাষ করে।
এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আর এফ বানু বলেন, উন্নত জাতের লাউচাষে অল্প খরচে অনেক বেশি ফলন পাওয়া যায়। তাতে করে লাউচাষিরা অনেক লাভবান হয়। আমরা এ সকল লাউ চাষিদের লাউ চাষ করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন ধরনের রোগবালাই থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি বলে যানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি