ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:৫৬

চট্টগ্রাম চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ই নভেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হারলা নয়াহাটস্থ দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও হারলা মুসলিম ইয়ং সোসাইটির বাস্তবায়নে এই বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজ টিম্বার এন্ড সোমিলের প্রোপাইটর মো.আবু ফয়েজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১৪ আসন থেকে এমপি পদপ্রার্থী ডা.মোঃ শাহাদাৎ হোসাইন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার আমির মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ছালেহ আহমদ কোম্পানী,মোহাম্মদ আব্দুল হান্নান,এটি.এম মাসুদ চৌধুরী,মোহাম্মদ নূরুল আলম মাস্টার,মোহাম্মদ আবু তালেক প্রমুখ। এসময় চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন,চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। তাই মানব কল্যাণ পরিষদের আয়োজনে প্রায় ৫শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদানসহ নানান চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা