ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাউফলে ছাত্রদল নেতার অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:৩৮

বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বির একটি অসামাজিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রদল নেতা শাপলাখালী গ্রামে এক যুবতীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন।

ভিডিওতে স্থানীয় এক যুবকের প্রশ্নের উত্তরে ওই ছাত্রদল নেতা বলেন ‘ওর সাথে রইছি, থাকছি, তাতে আপনার সমস্যা কি? ওকে আমি ৬ মাস পরে বিয়েও করবো’।
ওই ছাত্রদল নেতার ভিডিওটি এখন টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েক প্রভাবশালী মহল মেয়ের পরিবারটিকে রীতিমতো চাপের মুখে রাখছেন বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে ওই ছাত্রদল নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।তবে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মিজানুর রহমান বলছেন- এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন