ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্পেনের বিপক্ষে ড্র করলেই সেমিতে পর্তুগাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:৪২

উয়েফা নেশনস লিগের ম্যাচে শনিবার দিবাগত রাতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচে রক্ত ঝরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাক থেকে। চেক প্রজাতন্ত্রের গোলরক্ষকের পাঞ্চে নাক ফেটে যায় সিআরসেভেনের। ম্যাচে অবশ্য বড় জয় তুলে নিয়েছে রোনালদো বাহিনী।

গোল না পেলেও রোনালদো করেছেন অ্যাসিস্ট। ম্যাচের ৩৩তম মিনিটে দিয়েগো দালোতের গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দালোত, পর্তুগাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৮২তম মিনিটে ফের পর্তুগালের গোল। কর্নার থেকে রোনালদোর উড়িয়ে মারা বল পেনাল্টি বক্সের মধ্যে এক ড্রপ খেয়ে দিয়েগো জতার কাছে চলে আসে। গোল করতে মিস করেননি জতা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় বড় জয় নিয়ে  মাঠ ছাড়ে পর্তুগাল।

এই জয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পর্তুগাল। মঙ্গলবার রাতে ঘরের মাঠে শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে রোনালদোরা। এই ম্যাচে কোনোরকমে ড্র করতে পারলেই শেষ চারে জায়গা করে নেবে পর্তুগিজরা। অন্যদিকে শেষ চারে যেতে হলে জিততেই হবে স্পেনকে।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’