ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে দলিল লিখককে হত্যার অভিযোগ, স্ত্রী ও মেয়েসহ আটক ৩


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:৪৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর চেঙ্গাইন খালপাড় এলাকা থেকে মোশারফ হোসেন (৪৮) নামের এক দলিল লিখকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল রবিবার সকালে কাঁচপুর চেঙ্গাইন খালপাড় এলাকায় তার নিজ বাড়ির  বাথরুম থেকে উলঙ্গ অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দলিল লিখকের স্ত্রী শাহিনুর আক্তার ও তার মেয়ে মিম আক্তারসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। দলিল লিখকের স্ত্রী শাহিনুর আক্তার জানান, গত শনিবার রাত ৩টার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা তার পরিবারের সবাইকে জিম্মি করে দলিল লিখক মোশারফ হোসেনকে বাথরুমে আটকে পিটিয়ে হত্যা করে। পরে ডাকাতরা চলে গেলে তার স্ত্রী দলিল লিখকের বাড়ির সবাইকে ডেকে তার ঘরে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন দলিল লিখককে বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, দলিল লিখকের বাড়িতে ডাকাতি ও তাকে হত্যার খবর পেয়ে তার বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসময় লাশের গলায় একটি লাল দাগ পাওয়া গেছে। দলিল লিখকের বাড়িতে ডাকাতির বিষয়টি তল্লাশী করে দেখা যায় বাড়ির কোন কিছু খোয়া যায়নি। এমন কি বাড়িটির কোন অংশ ভাঙ্গা নেই যেখানে ডাকাতরা ঘরে প্রবেশ করতে পারে অর্থাৎ আমরা ডাকাতির কোন আলামত পাইনি। পরে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্ত্রীর পরকিয়া সংক্রান্ত ঘটনায় দলিল লিখককে পূর্ব পরিকল্পিত ভাবে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেয়ার নাটক সাজিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান