ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় র‍্যাবের হাতে ৬১ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিল সহ আটক ৪


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ২:৫১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ও সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেক পোষ্টের সামনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যেরা। গতকাল রবিবার রাতে ও সোমবার ভোররাতে এ অভিযান দুটি চালানো হয়।
 
আটককৃতরা হলো সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল কোহাইগড় প্রথম খন্ড এলাকার মোঃ আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২) ও সিলেটের জকিগঞ্জ থানার আমলসিধ এলাকার মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২), চাঁদপুর জেলার সদর থানার দক্ষিণ বালিয়া এলাকার আব্দুল হক পাটোয়ারীর ছেলে রাকিব হোসেন (২০) ও ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল থানার উওরগাঁও এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।
 
র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের বড় একটি চালান আসছে। এরই ধারাবাহিকতায় চেকপোস্ট বসিয়ে ৬১ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়েছে। আরেক অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে দীর্ঘদিন যাবত জড়িত থাকার দায় স্বীকার করেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা