ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ২:৫৪
মিরসরাইয়ে  ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫০)  এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার ( ২৬ শে সেপ্টেম্বর)  সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় গার্লস স্কুলের  পাশে এ ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে গিয়ে  জানা যায় , নিহত গৃহবধূ সোমবার সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। 
 
নিহত গৃহবধূ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের সাহেব বাড়ির নুরুল হুদার স্ত্রী।চিনকী আস্তানা রেল স্টেশন মাস্টার মো: সিরাজুল ইসলাম বলেন, বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ের উত্তর পাশে চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হন। পরে জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে।
 
রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা এখন ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছি।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত