পঞ্চগড়ের বোদায় নৌকা ডুবির ঘটনায় খানসামার আত্রাই নদী থেকে ৫ জনের লাশ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদী থেকে চার নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আত্রাই নদীর বাসুলী চেয়ারম্যান পাড়া, জয়ন্তীয়া ঘাট ও ঘাটপার থেকে এসব লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকগণ।
উদ্ধারকৃত পাঁচজন হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শক্তিপদ রায়ের স্ত্রী ঝর্ণা বালা রায় (৫২), বোদা উপজেলার সহিন রায়ের স্ত্রী সুমিত্রা রাণী, বিমল চন্দ্র রায়ের ছেলে সূর্য রায়, ঠাকুরগাঁও সদরের অনন্ত রায়ের স্ত্রী পুষ্পারাণী (৫২) ও দেবীগঞ্জ উপজেলার ভূপেন রায়ের স্ত্রী রুপালী রায় (৩৭)।
জানা গেছে,মহালয়া উপলক্ষে রোববার দুপুরের দিকে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পাড়ি দিচ্ছিলেন তারা। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেক যাত্রী নিখোঁজ হয়।এই ঘটনায় এসব লাশ উদ্ধার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মমতাজ ইসলাম।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত পাঁচজনের মধ্যে পাঁচজনের পরিচয় হওয়া নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে,খানসামা থেকে নদী পথে বোদা উপজেলার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied