ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএলে দেশিদের সর্বোচ্চ ৮০ লাখ, বিদেশিদের ৮০ হাজার ডলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২২ বিকাল ৫:২৪

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে গভর্নিং কাউন্সিল। দেশি ও বিদেশিদের আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা। আর বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার ডলার।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বিষয়গুলো নিশ্চিত করেন।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিন ভেন্যুতে ম্যাচগুলো হবে। মোট ৪৬টি ম্যাচ হবে। এবার থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।

দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’, সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার।

ড্রাফটে ‘এ’ গ্রেড ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ, ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘জি’ গ্রেডের খেলোয়াড়ের মূল্য থাকবে ৫ লাখ টাকা। 

এর আগে গতকাল চূড়ান্ত হওয়া ৭টি ফ্র‍্যাঞ্চাইজির নাম ঘোষণা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাদের আগামী ২ সপ্তাহের মধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্র‍্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’