ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে এক দিনে নবজাতক ও শিশুসহ ৩ লাশ উদ্ধার


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৬-৯-২০২২ রাত ১১:৪০

শ্রীমঙ্গলে ৮ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটনায় ডোবা থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে গলায় ফাঁস দিয়ে এক রিক্সা চালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ চা বাগানের ১নং সেকশন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই বাগানের কামাল মিয়ার কন্যা। সে হাপরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (৮)।

পুলিশ জানায়, রোববার সকাল ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে স্থানীয় একটি বাগানে রাবার বীজ সংগ্রহের জন্য যায়। সন্ধ্যা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় রাতে স্থানীয়রা খোঁজ করলে সেখানকার একটি মাটির গর্তের মধ্যে তাকে দেখতে পায়। শিশুটিকে কে বা কারা গলা কেটে হত্যা করে ওই গর্তে ফেলে উপরে আগাছা দিয়ে ঢেকে রাখে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানায়, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়েরর প্রক্রিয়া চলছে। শিশুটির মা ওমান প্রবাসী বলে জানা গেছে। ছোট এই শিশুর প্রতি এমন নিশংসতায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসছে।

এদিকে, সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে উপজেলার ভৈরবগঞ্জ বাজারের দিলীপ কমপ্লেক্স এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের একটি কালভার্টের নীচের ডোবা থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটির বয়স ২ থকে ৩ দিন। শিশুটির শরীর ফুলে পানিতে ভেসে উঠে। স্থানীয় ইউপি সদস্য লোকমান মিয়া পুলিশে খবর দিলে পুলিশ এসে নবজাতক শিশুটিতে উদ্ধার করে মর্গে প্রেরণ করে। শ্রীমঙ্গল থানার এসআই ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি।

অপরদিকে, শহরের শাহীবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে এক রিক্সাচালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের নাম কামাল মিয়া (৪৩) তিনি পেশায় রিক্সাচালক।

শ্রীমঙ্গল থানার এসআই আলাউদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাদক সেবন ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী