ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

চিঠি দিয়ে দায় সারলেন সওজ কর্মকর্তা

মিরসরাইয়ে মহাসড়কের পাশে গড়ে উঠছে অবৈধ স্থাপনা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১:২
মিরসরাইয়ে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়কের  সরকারি সম্পত্তি দখল করে প্রতিনিয়ত গড়ে উঠছে অবৈধ স্থাপনা। স্থানীয় প্রভাবশালীরা একের পর এক স্থাপনাগুলো নির্মাণ করলেও দেখার যেন কেউ নেই।বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু সে আইন যে সব ক্ষেত্রে মানা হচ্ছে না, তা বোঝা যায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকার সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলার ঘটনায়।
 
মিরসরাইয়ের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকা পশ্চিম পাশে ঘুরে দেখা গেছে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণের চিত্র। সরেজমিনে দেখা গেছে, চিনকি আস্তানামাঈন উদ্দিন পেট্রল পাম্প এর পশ্চিম পাশে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে  সরকারি সম্পত্তি দখল করো দীর্ঘদিন ধরে ১০-১২টি দোকান সেমি পাকা  অবৈধ স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন জৈনক সাইফুল নামে এক ব্যাক্তি।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কেউ এগিয়ে আসেননি। পাশাপাশি সম্প্রতি মহাসড়কে বিভিন্ন ধরণের দুর্ঘটনা কারণ হিসেবেও তারা এইসব অবৈধ স্থাপনা নির্মাণকে দায়ী করছেন।
 
এ বিষয়ে স্থাপনা নির্মানকারী মোঃ সাইফুলকে একাদিক বার ফোন দিলেও উনি ফোন রিসিভ করেনি এবং সরোজমিনে গিয়েও তাকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, সাইফুল নামে জৈনিক ব্যাক্তিকে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য চিঠিপত্র দিয়েছি। আমরা হলাম ঢাল ও তলোয়ার বিহীন নিধিরাম সর্দার। আমরা নোটিশ দিতে পারি, মারামারি করবো না কি? ক্ষমতা প্রয়োগ করতে পারি না আমরা। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত