জবিতে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতায় ডেঙ্গু আতঙ্ক
সামান্য বৃষ্টি হলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাধিক স্থানে দীর্ঘ সময় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেন গুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে দ্রুতই ড্রেন ভরাটের কারণে বন্ধ হয়ে যায় পানির প্রবাহ। এতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে। বর্তমান সময়ে সারাদেশে চলছে ডেঙ্গুর প্রকোপ। ফলে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। এদিকে দায়িত্বরতরা বলছেন সিটি কর্পোরেশনের ড্রেনের লাইন ক্যাম্পাসের ভিতর দিয়ে যাওয়ার কারণেই ক্যাম্পাসের ময়লা ঠিকভাবে অপসারণ করা সম্ভব হয়না।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের অধিকাংশ ড্রেন নিয়মিত পরিষ্কার না করার কারণে ড্রেন গুলো দিয়ে পানির অপসারণ হতে পারে না। এতে ড্রেন ভর্তি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। শিক্ষার্থীদের সেই ময়লা পানির উপর দিয়ে হেঁটে ক্লাসে যেতে হয়। এছাড়াও গণিত বিভাগের সামনের ড্রেন ও ক্যাফেটেরিয়ার সামনের ড্রেনসহ বেশ কয়েকটি ড্রেন মাটি ও ময়লা জমে বন্ধ হয়ে গেছে। ফলে সেগুলো নিয়মিত পরিষ্কার ও মেরামত না করায় ক্যাম্পাসের অন্যান্য ড্রেন গুলোর উপর বাড়তি চাপ পড়ে এবং সহজেই পানি বেরোতে না পেরে উপচে চারপাশে জমা হয়।
এদিকে কেন্দ্রীয় মসজিদের সামনের অংশ অনেকটা নিচু হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই সেখানেও দীর্ঘ সময় ধরে জমে থাকে পানি। ফলে মুসল্লিদের নামাজে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয়। সম্প্রতি ঢাকা শহরে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। ফলে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু আতংক দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, 'সিটি করপোরেশনের আওতাধীন বাইরের বড় ২টি ড্রেন (ব্যাংকের পাশ হয়ে এবং শাখারী বাজারের হয়ে) আমাদের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে গেটের নিচে দিয়ে বের হয়। ফলে বাড়তি এই ময়লার জন্যে জলাবদ্ধতা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা সিটি কর্পোরেশন বরাবর ড্রেন গুলোর লাইন অন্যত্র স্থানান্তরের জন্যে চিঠি দিলেও, এর কোনো প্রতি উত্তর পাইনি। তবে আশা করি দ্রুত সময়ের মধ্যেই ড্রেন গুলো সংস্কার করা হবে এবং সমস্যার সমাধান হবে।'
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো: হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, 'সিটি করপোরেশনের ২,৩ টি লাইনের সংযোগ ক্যাম্পাসের ভিতরে হওয়ার ,তাদের ময়লা গুলোর কারণে ক্যাম্পাসের ময়লা গুলো বাধাপ্রাপ্ত হয়। মসজিদের পাশে এবং কর্মচারীদের থাকার স্থানটিতে আমাদের ড্রেনেজ লাইন ঠিক থাকলেও , সিটি করপোরেশনের লাইনে ময়লা জমে ভরাট হয়ে যায়, ফলে আমাদের ময়লাগুলো সহজে বের হতে পারে না। তাই আমরা সিটি কর্পোরেশনকে দেওয়ার জন্যে চিঠি রেডি করছি। এছাড়াও আমাদের ক্যাম্পাসের ইন্টার্নাল লাইন মেরামতের ও ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।'
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied