ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ভোট স্থগিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১:৫৫
হাইকোর্টের নির্দেশনা মানতে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের স্থগিতের নোটিশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে এ নির্দেশনা দেয়া হয়েছে।  সোমবার সন্ধ্যায় ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের সই করা নির্দেশনায় বলা হয়েছে হাইকোর্টের ১৩ সেপ্টেম্বর দেয়া ১১০৭১/২০২২ নং রিট পিটিশনের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা প্রতিপালনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে নির্বাচন স্থগিতের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইসি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মোতাওয়াক্কিল রহমান জানান,মাননীয় হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে ১৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিতব্য  চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।শামীমা জাহান সারা নামে সংরক্ষিত আসনের এক সদস্য সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদলতের আদেশে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা