ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ায় পিতার হাতে শিশু কন্যা খুন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ২:৩৯
বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের উঁচলবাড়িয়া গ্রামে পিতার হাতে কন্যা সন্তান হত্যা করার খবর পাওয়া গেছে। 
 
২৭ সেপ্টেম্বর মংগলবার সরেজমিনে যেয়ে  এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর কুসুম্বি ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামে গত ২৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতের কোন এক সময় হুমাইরা নামের দেড় বছরের শিশু কন্যাকে সিদ্দিক হোসেনের ছেলে জাকির হোসেন (৪২) তার পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। দুটি কন্যা সন্তানের জন্মের পর তৃতীয় কন্যা সন্তান হুমাইরা জন্মের পর থেকেই কন্যা সন্তান বিদ্বেষী জাকির মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আসছিলো বলে জানায় অনেকেই। তবে কন্যাকে হত্যা করলে টাকা পাবে স্বপ্নে এমন নির্দেশনা পেয়ে এ ঘটনা ঘটিয়েছে বলেও এলাকায় গুঞ্জন ছরিয়েছে। 
 
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জানাজানি হলে তখন জাকির হোসেনকে এলাকাবাসী কারেন্টের পিলারের সাথে বেঁধে শেরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানার এসআই হাসান ঘটনাস্থল থেকে মৃত শিশুকে উদ্ধার করে। মেয়েটির বাবা জাকির হোসেনকে আটক করে নিয়ে আসে।
 
এই ঘটনায় শেরপুর থানার কর্মকর্তা  আতাউর রহমান খোন্দকার দৈনিক সকালের সময় কে জানান, পিতা কর্তৃক দের বছরের কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করা হয়। বাবা জাকির হোসেন কে আটক করে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিয়মিত মামলা রুজু করা হয়েছে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান