ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে আইন শৃঙ্খলা অবনতি হরহামেশায় ঘটছে ডাকাতি


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ৩:৪৫
গোবিন্দগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে। গতকাল কাটাবাড়ী ইউনিয়নে মালেকাবাদ গ্রামে গলাই রামদা ধরে ৪ টি গরু বাড়ী থেকে বেড় করে নিয়ে যায় একটি ডাকাত দল। ২৪ সেপ্টেম্বর শনিবার দিন দুপুরে কামারদহ ইউনিয়নের বকচর পশ্চিমপাড়া গ্রামে তিন জনের একটি ডাকাত দল বাড়ীতে ডুকে সোনা,নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগনের হাতে ধরা পরে একজন ।
 
কিছুদিন পূর্বে কামারদহ ইউনিয়নে বকচর এলাকায় হাতুরি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়। গত এক মাস পূর্বে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ছুরিকাঘাতে প্রান হারায় একজন। পৌর শহরের শিববাটি এলাকায় স্থানীয় এক মহিলার গলার চেইন এবং মোটরসাইকেল আরহীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহিমাগঞ্জ দইউনিয়নে গত এক মাস পূর্বে একটি লোকে মেরে পানিতে ফেলে দিলে দুইদিন পর তার লাশ উদ্ধার করা হয়। এভাবেই উপজেলার ইউনিয়ন গুলোতে ডাকাতি,চুরি,ছিনতাই ও খুন জখমের ঘটনা ঘটছে রহরহ । রাজাহার ইউনিয়নের কয়েক দিন পূর্বে রড ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় কয়েক জনকে আসামী করে মামলা দায়ের হয়। অপরাধের সুষ্ঠ তদন্ত ও আসামী না ধরা পরায় উপজেলায় বাসী দিবারাত্রী আতঙ্কে রয়েছে ।
 
সাধারন জনগন বলছে অভিযোগের তদন্ত ও মামলা হলে, আসামী না ধরা এবং আসামীরা আইনের চোখকে  ফাঁকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ফলে এমন ঘটছে বলে মনে করেন তারা। সকাল থেকে গভীর রাত্রী পর্যন্ত থানার সামনের কম্পিউটার দোকান গুলোতে মানুষের এজাহার ও অভিযোগ লেখাতে উপচে পড়া ভির দেখা যায়। 
 
জনগন বলছেন হত্যা মামলার আসামীরা আইনের হাতে আটক না হওযায় এমনটি ঘটছে। আইনের যথাযথ ব্যবহার না হওয়ায় অপরাধীরা অপরাধ করে পার পাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা আইন শৃঙ্খলা মিটিংএ এরকম বিচ্ছিন্ন ঘটনার বিষয় গুলো নিয়ে আলোচনা করবো।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত