শাহজাদপুরে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়পুরা গ্রামের শিশু সালাম আলীকে আপহরণের পর হত্যার ঘটনায় ২৮ বছর বয়সী আমির চাঁন নামে এক যুবককে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আমির চাঁন শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। মামলার অভিযোগ পত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভুক্তভোগী সালাম আলী ফুটবল খেলছিল। খেলার পর প্রতিবেশি আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার নিজের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে প্রথমে দশ লাখ পরে পর্যায়ক্রমে তিন লাখ ও দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে। এ দিকে শিশুটির মা-বাবাসহ বাড়ির লোকজন সালাম আলীর সন্ধ্যান না পেয়ে ২০১৮ সালের ১১ আগষ্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। আসামি আমির চাঁন ঘটনার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১১ জনের স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আমির চাঁনকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতের বিচারক মৃত্যুদন্ডের আদেশ দেন।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন