ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মুজিববর্ষের ফ্রি সংযোগের বিষয়ে অন্ধকারে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ৪:৩৫
মুজিববর্ষ উপলক্ষে সরকার চা বাগানের অসহায় জনগোষ্ঠীর মাঝে  ফ্রি সংযোগসহ মিটার প্রদান করেছেন। কিন্তু সরকারের এ উদ্যোগের বিষয়ে কিছু জানেন না  মৌলভীবাজার জেলা পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল। 
 
তবে মুজিব বর্ষ উপলক্ষে সরকার অসহায় চা জনগোষ্ঠীর মাঝে ফ্রি সংযোগসহ মিটার প্রদানের বিষয়টি স্বীকার করে পিডিবির সিলেট বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল কাদির বলেন, মুজিব বর্ষ উপলক্ষে সিলেট বিভাগে ৭০ জন অসহায় চা শ্রমিকের মাঝে ফ্রি সংযোগসহ মিটার প্রদান করা হয়েছে। 
 
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জুড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে কতজন চা শ্রমিককে ফ্রি সংযোগসহ  মিটার  দেওয়া হয়েছে  জানতে চাইলে  মৌলভীবাজার জেলা পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল মুজিব বর্ষকে তিরস্কার করে মুঠোফোনে বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষকে চাল, ডাল দেওয়া হয় শুনেছি। মিটার দেওয়ার এ আজগবি খবর কোথা থেকে নিয়ে আসলেন বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন দিলে রিসিভ করে প্রতিবেদকের সাথে তিনি সৌজন্যমূলক কথাবার্তা বলেন। 
 
অসহায় চা শ্রমিককে ফ্রি মিটার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পিডিবির জুড়ী উপ- সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলায়  ১৮ টি  চা শ্রমিক পরিবারকে  ফ্রি  মিটার প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত