শিরোপা জিততে ব্রাজিলের সঙ্গে রেফারিকেও হারাতে হবে আর্জেন্টিনাকে
ঠোঁটকাটা স্বভাবের জন্য সাবেক প্যারাগুইয়ান গোলরক্ষক হোসে লুইস চিলাভার্টের জুড়ি মেলা ভার। কোপা আমেরিকার ফাইনালের আগে যখন শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা, তখনই করে বসলেন আরেক বিতর্কিত মন্তব্য। জানালেন, শিরোপা জিততে হলে ব্রাজিলের সঙ্গে রেফারিকেও হারাতে হবে আর্জেন্টিনাকে।
প্যারাগুইয়ান কিংবদন্তির এ ক্ষোভের শুরু কোয়ার্টার ফাইনাল থেকে। পেরুর বিপক্ষে নকআউটের ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল তার দল। গুস্তাভো গোমেজের গোলে এগিয়েও গিয়েছিল ম্যাচের ১১ মিনিটে, এরপর সেই গোমেজই নিজেদের জালে জড়ান বল। বিরতির ঠিক আগে যখন ম্যাচটায় পিছিয়ে ছিল তার দল, গোমেজ মাঠ ছাড়েন লাল কার্ড দেখে।
তিনটা কিংবা চারটে ডিফেন্ডার ছিটকে দিয়ে মেসি তিন-চার গোল করছে, এ দৃশ্য দেখতে মুখিয়ে আছি। আর্জেন্টিনাকে জিততে হলে সেটাই করতে হবে। পঞ্চাশ-পঞ্চাশ সিদ্ধান্তগুলো যাবে স্বাগতিকদের পক্ষেই।
ফাইনালের রেফারিং সম্পর্কে চিলাভার্টের ভবিষ্যদ্বাণী
চিলাভার্টের চোখে, সেই লাল কার্ড ছিল অযৌক্তিক। তিনি বলেন, ‘সে সেই ম্যাচে যা করেছে, তা ভয়াবহ ছিল। অন্যায্যভাবে সেদিন সে গোমেজকে লাল কার্ড দেখিয়েছিল।’ গোমেজকে সেই লাল কার্ড দেখানো রেফারি এস্তেবান অস্তোজিচকেই দেওয়া হয়েছে ফাইনালের দায়িত্ব, যেখানে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা পরিচালনা করার অভিজ্ঞতাসম্পন্ন রেফারি গিল মানজানো ছিলেন টুর্নামেন্টের রেফারিদের তালিকায়।
তাই তার মনে হচ্ছে ফাইনালে এই অন্যায্য সুবিধাটা পেতে যাচ্ছে ব্রাজিল। তার কথা, ‘মেসির দল আর সতীর্থদেরকে ব্রাজিল, নেইমার, ভিএআর, ও রেফারিকে হারানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’ এজন্যে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সংস্থা কনমেবলকে রীতিমতো দুর্নীতিগ্রস্থ বলেও আখ্যা দিয়ে বসলেন চিলাভার্ট। বললেন, ‘করাপ্টবল জঘন্য এক প্রতিষ্ঠান।’
কনমেবলের বিপক্ষে এমন মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। গেল আসরের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের নিশ্চিত দুটো পেনাল্টি আবেদন নাকচ হয়েছিল সেদিন, যার প্রথমটা থেকে বিল্ড আপেই মেসিরা হজম করেছিলেন প্রথম গোলটা। এরপর মেসি নিজে কনমেবলকে একহাত নিয়েছিলেন। বলেছিলেন, ব্রাজিলের হাতে শিরোপা তুলে দিতে সব যোগাড়যন্ত্র সেরে রেখেছে কনমেবল।
এবারও তেমন কিছুই ঝরে পড়ল চিলাভার্টের কণ্ঠে। তিনি বললেন, ‘তিনটা কিংবা চারটে ডিফেন্ডার ছিটকে দিয়ে মেসি তিন-চার গোল করছে, এ দৃশ্য দেখতে মুখিয়ে আছি। আর্জেন্টিনাকে জিততে হলে সেটাই করতে হবে। পঞ্চাশ-পঞ্চাশ সিদ্ধান্তগুলো যাবে স্বাগতিকদের পক্ষেই।’ এজন্যে মেসিদেরকে নিজেদের সামর্থ্যের দশগুণ বেশি ঢেলে দিতে হবে, মনে করেন এই কিংবদন্তি। তার কথা, ‘জিনিয়াস মেসি ও তার দলকে সেদিন নিজেদেরকে হাজারভাগ ঢেলে দিতে হবে।’
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ
দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ