মানিকগঞ্জে তুচ্ছ ঘটনায় ধারালো অস্ত্রের কোপের শিকার যুবক
জামাই-শ্বাশুড়ির বাকবিতন্ডার সূত্রপাতে মানিকগঞ্জের শাপলা ক্লিনিকের রিসিপসনিষ্ট সাইদুর রহমান (৩০) ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাসট্যান্ড এলাকার শাপলা ক্লিনিকে এই ঘটনা ঘটে। যানাগেছে, গেল দুদিন আগে বাচ্চা প্রসবের জন্য গর্ভবতী স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করেন স্বামী উল্লাস(২৬)। আজ সকালে শ্বশুর বাড়ীর লোকজন মেয়েকে ক্লিনিকে দেখতে আসলে সেখানে স্বামী উল্লাসের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। উচ্চ শব্দ শুনে ক্লিনিকের লোকজন এগিয়ে আসলে স্টাফদের সাথেও অশালীন বাক্য বিনিময় হয়। বড় ভাই উৎসব পরিস্থিতি শান্ত করার চেষ্ট করলে ঘটনাস্থল থেকে চলে যায় উল্লাস। এর ঘন্টাখানেক পর রিসিফসনিষ্ট সাইদুর রহমানকে(৩০) ধারালো বটি দিয়ে অতর্কিত হামলা করে উল্লাস।অর্ধমিনিটের এই হামলায় মাথা এবং হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয় সাইদুর। পরে লোকজনের উপস্থিতি পেয়ে সেখান থেকে সটকে পরেন উল্লাস।
জানাগেছে, উল্লাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তার বাড়ি পৌর এলাকার বান্দুটিয়া গ্রামে। প্রায় এক বছর আগে পাশের এলাকার হাশেম আলীর মেয়ে পুষ্পার সাথে পরিবারের দ্বিমতে বিয়ে করেন উল্লাস। এর পর থেকেই দুই পরিবারের মাঝে সম্পর্কের অবনতির আর রেশ কাটেনি।
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এঘটনায় জিজ্ঞাসাবাদরে জন্য ঘটনাস্থল থেকে ইল্লাসের বড় ভাই উৎসব এবং বাবা ফালাককে আটক হয়েছে। তবে এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
মাদার্শায় বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৩
সুদের টাকা পরিশোধ করতে না পারায় দরজা ভেঙ্গে ঘরের মালামাল লুট করে নেয়ার অভিযোগ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ টেপটেনিস ক্রিকেট বোর্ড (বিটিসিবি)
নেত্রকোণায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মানিকগঞ্জে শ্মশান থেকে মাথার খুলি চুরি: আটক ৩
পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার-২
পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির অভিযোগ
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতারণ
শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
ছেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা মায়ের
লক্ষ্মীপুর চরশাহী ইউনিয়ন যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় এগিয়ে খাইরুল বারি মিঠু
বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন
Link Copied