ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুর জেলা আওয়ামী লীগ থেকে রুমানকে অব্যাহতি


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১২:৮

শেরপুর জেলা পরিষদ নির্র্বাচনে দ্বিতীয় বারের মতো দলীয় সিদ্বান্তের বাইরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির রুমানকে দলীয় সকল পদ পদবী হতে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন ও উপ দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শেরপুর পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আওয়ামী লীগের ৭১ জন নেতার মধ্যে ৫৪ জন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা অনুযায়ী দলীয় সিদ্বান্তের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করায় বহিস্কৃত হয়েছেন মো: হুমায়ুন কবির রুমান। তাই তাকে শেরপুর জেলা আওয়ামী লীগ সহ দলের সকল স্তরের পদ থেকে সর্বসম্মতিক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিগত জেলা পরিষদ নির্বাচনেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। কিন্তু দল তাকে ওইবার সাধারণ ক্ষমা করেছিল। কিন্তু দ্বিতীয়বার আবারো দলীয় সিদ্বান্ত অমান্য করায় জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।উল্লেখ্য, শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের দলীয় মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। তিনি আনারস প্রতিক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতিক নিয়ে ভোটের মাঠে রয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবির রুমান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান