কুলাউড়ায় গলায় ওড়না পেঁচিয়ে শ শু হত্যার অভিযোগে যুবক গ্রেফতার
কুলাউড়ায় পপি সরকার (১১) নামের এক শিশুকে হত্যার অভিযোগে সুরমান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরমান ওই এলাকার আনজব আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত সুরমানকে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে গলায় ওড়না প্যাঁচানো পপির লাশ উদ্ধার করে পুলিশ। পপি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই এলাকার দিগিন্দ্র সরকারের মেয়ে। তারা সুলতানপুরে মৃত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে পপি তার রুমে ঘুমাতে যায়। সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে গলায় ওড়না প্যাঁচানো পপির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি লোকজন দ্রুত থানা পুলিশকে জানালে থানার এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পপির লাশ উদ্ধার করেন।
রাতে এ বিষয়ে থানায় পপির বাবা বাদী হয়ে সুরমান আলীসহ আরও তিনজনের নামোল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে সুরমানকে গ্রেপ্তার করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ জানান, সুরমানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত বলে জানায়। এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, পপির বাবা থানায় মামলা দায়ের করার পরই পুলিশ অভিযান চালিয়ে সুরমানকে গ্রেপ্তার করে। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত সুরমানকে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার