খানসামায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। দিবসটির এবারের স্লোগান হচ্ছে-‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক"। এই স্লোগানকে সামনে নিয়ে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী শুশিতল গোবিন্দ দেব ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied