ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্যর্থ সাকিবরা, ব্রুকস ঝড়ে ফাইনালে জ্যামাইকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ১২:৬

সাকিব আল হাসানদের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হতাশ করে ফাইনালে উঠেছে জ্যামাইকা তালাওয়াশ। কোয়ালিফায়ারের দুই ম্যাচেই ব্যাটে-বলে পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি তারকা সাকিব। অন্যদিকে ফাইনালে জ্যামাইকার সামারাহ ব্রুকস সেঞ্চুরি করে দলকে ফাইনালে তুলেছেন। 

টস জিতে বোলিংয়ে নামে সাকিবদের দল। পেসার রোমারিও সেইফার্ট দারুণ শুরু করেন। ওপেনার কেনার লুইস (০) ও ব্রেন্ডন কিংকে (৬) শুরুতে সাজঘরে ফেরেন। এরপর তিনে নামা ব্রুকস ও চারে নামা রোভম্যান পল ৫৫ রানের জুটি গড়েন। 

ওই জুটিতে রোভম্যানের অবদান ছিল ২৩ বলে তিন ছক্কা ও দুই চারে ৩৭ রান। এছাড়া রেমন রেইফার ২২ বলে ২২ রান করেন। স্লগে পাকিস্তানের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম খেলেন ১৫ বলে চারটি চার ও তিন ছক্কায় ৪১ রানের দুর্দান্ত ইনিংস।

তাদের ইনিংস জুড়েই ছিল ব্রুকসের প্রভাব। ৫২ বলে ১০৯ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আটটি ছক্কার সঙ্গে সাতটি চারের শট দেখান। জ্যামাইকা ৪ উইকেটে ২২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাব দিতে নেমে গায়ানা ৮ উইকেটে ১৮৯ রান তোলে। হেরে যায় ৩৭ রানে। 

গায়ানার কেমো পল ভালো ব্যাটিং করেন। তিনি পাঁচে নেমে ৩৭ বলে সাতটি চার ও এক ছক্কায় ৫৬ রান করেন। কিন্তু তার আগে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৬ বলে ২২, শেই হোপ ১৩ বলে ৩১ রান করেন। ব্যর্থ হন ওপেনার পল র্স্টালিং (২) এবং চারে নামা সাকিব। মিডলে সিমরান হেটমায়ার (১৫) প্রত্যাশা মেটাতে পারেননি। গুদাকেশ মতি ২২ এবং ওডেন স্মিথ ২৪ রান করে তাই দলের হারের ব্যবধান কমান কেবল। 

বল হাতে সাকিব ভালো করতে পারেননি। ৩ ওভারে ৩০ রান খরচ করে উইকেট শূন্য থাকেন। অবশ্য ৪ ওভারে ৬৪ রান দিয়ে ওডেন স্মিথ ভুলে যাওয়া ম্যাচ খেলেছেন। জ্যামাইকার হয়ে ইমাদ ওয়াসিম ও ক্রিস গ্রিন দুটি করে উইকেট নেন। ফাইনালে বারবাডোজের মুখোমুখি হবে জ্যামাইকা।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’