বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার একবছর পরেও জানা গেলে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেছেন, বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য ও সামাজিক অপারাধ। কেউ যদি এই অপরাধ করেন তাহলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার একবছর পরেও সেই খবর জানা গেলে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত জনসচেতনতামূলক সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বাল্যবিয়ের কারণে অনেক সম্ভাবনাময় মেয়েরা ঝড়ে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ, শারীরিক সমস্যাসহ নানাভাবে হয়রাণীর শিকার হতে হচ্ছে। দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বাল্যবিয়ে রোধে কাজী, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, আইনজীবীসহ সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, বাংলাদেশ কাজী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফজলুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied