ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টি-টোয়েন্টিতে ফের লজ্জার রেকর্ড দক্ষিণ আফ্রিকার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ৩:৫৫

বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিলো দক্ষিণ আফ্রিকার। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে কম রানে পাঁচ উইকেটে হারানোর লজ্জা আরও বাড়লো প্রোটিয়াদের। পরিসংখ্যান অনুযায়ী, বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের আগেও দক্ষিণ আফ্রিকার দখলেই সেই লজ্জাজনক রেকর্ড ছিল। ২০০৭ সালে ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১০ রানে ৫ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। এবার তারা ৫ উইকেট হারালো ৯ রানেই।

বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় বোলারদের তোপে মাত্র ২.৩ ওভারেই ৯ রান ৫ উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার। তিনটি উইকেট নেন অর্শদীপ সিং। দুটি উইকেট দীপক চাহারের। আউট হন টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, ডেভিড মিলার এবং ত্রিস্তান স্টাবস।

থিরুভানান্তাপুরামে এদিন অনবদ্য ফর্মে ছিলেন ভারতীয় বোলাররা। প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভিত আড়িয়ে দেন অর্শদীপরা। প্রথম ওভারেই আউট হন বাভুমা। দীপক চাহারের বলে বোল্ড হয়ে দলীয় ১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া দলপতি। ৪ বল খেলে একটি রানও তিনি করতে পারেননি।

১.২ ওভারে পতন ঘটে কিপার ব্যাটার কুইন্টন ডি ককের উইকেটের। দলগত এক রানেই পড়ে দ্বিতীয় উইকেট। চার বলে ১ রান করে অর্শদীপের বলে বোল্ড হন ডি কক। ওভারের পঞ্চম বলে নিজেদের তৃতীয় উইকেট হারায় প্রোটিয়া বাহিনী। আউট হন রাইলো রুশো। অর্শদীপের প্রথম বলেই তিনি রিশাভ পান্তের তালুবন্দী হন।

ওই ওভারের শেষ বলেই মারকুটে ব্যাটার ডেভিড মিলারকেও আউট করেন আর্শদীপ। মিলারও তার ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে যান। ২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের পঞ্চম উইকেটটি হারায়। দলীয় ৯ রানের মাথায় আউট হন ত্রিস্তান স্টাবস। চাহারের বলে আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ফলে মাত্র আড়াই ওভারে পাঁচ উইকেট হারিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে লজ্জার নজির গড়ে দক্ষিণ আফ্রিকা দল।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’