ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নির্বাচনে সব দলের অংশ গ্রহণ নিশ্চিতে আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করবোঃ কৃষিমন্ত্রী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ৪:৩৮

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে অংশ গ্রহণ করবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না। পবিত্র সংবিধানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেছে সকল দলের অংশ গ্রহণে নিরপেক্ষ নির্বাচন চাই, এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সকল ছোট বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। নির্বাচনে না যাওয়ার জন্য কেউ যেনো উষ্কানি না দেয়। আমেরিকা এম্বাসেডর কিংবা পৃথিবীর যে কোন দেশের এম্বাসেডর বললেও হবে না। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো নির্বাচনে সকল দলের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। পরবর্তীতে ২০১৪ ও ১৮ সালে আবারো বিপুল ভোটে আওয়ামী সরকার গঠন করে। বর্তমানে উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ খাদ্যঘাটতি দেশ ছিলো। বর্তমানে বাংলাদেশে খাদ্যের ঘাটিতি নেই। বর্তমানে দেশে কোন মঙ্গা ও খাদ্য নিয়ে হাহাকার নেই। মানুষের জীবন যাত্রার মান এখন উন্নতি হয়েছে। এই প্রেক্ষিতে ২০২৩ সালে আবারো একটি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও শামছুল হক প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা