ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনে ড্রাম ট্রাক জব্দ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২২ বিকাল ৫:২৭
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান,অভিযান চালিয়ে বালু উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক জব্দ করা। ২৮ সেপ্টেম্বর(বুধবার) বিকেলে বাঁশখালী চাম্বল ইউপিস্থ ৬ নং ওয়ার্ডে ছরা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।এসময় অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক জব্দ করা হয়।
 
এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।বুধবার অভিযানের অবস্থা টের পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীরা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
উল্লেখ্য,বাঁশখালীতে যোগদানের পর থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান বাঁশখালী ভূমি অফিসকে দালাল মুক্ত করতে ও অবৈধ বালু মহাল এবং পাহাড় খেকোদের বিরুদ্ধে একের পর এক  সফল অভিযান চালিয়ে যাচ্ছেন।এরই মধ্যে পুরো বাঁশখালী জুড়ে চলছে ভূমি কমিশনার মাহমুদুল হাসান এর ভূয়সী প্রশংসা।ইতিপূর্বে বাঁশখালীতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কেউ এধরণের অভিযান চালাতে দেখা যায়নি।বাঁশখালীতে হয়রানি ও দালাল মুক্ত ভূমি সেবা নিশ্চিত করণে সফল অভিযান চালিয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশিত হাওয়ায় ভূমি মন্ত্রণালয় থেকে হয়রানি ও দালাল মুক্ত ভূমি সেবা নিশ্চিত করণে স্বীকৃতি লাভ করেন সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসান।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন