হালাল উপায়ে ব্যবসা করা এবাদত : আ.জ.ম. নাছির উদ্দীন
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনাধীন সিজেকেএস শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নিফকো প্রপার্টিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নিফকো এন্ড ট্রাভেলস ট্যুরস’র উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এটি উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চসিক সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, সাবেক কাউন্সিলর এড. রেহেনা বেগম রানু, সিজেকেএস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি হাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক ইরফান ভুঁইয়া, রকিবুল হাসান রকি, মোখলেসুর রহমান, নিফকো ট্রাভেলস এন্ড ট্যুরস’র চেয়ারম্যান এইচএম জামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো.মহিউদ্দিন, ক্রীড়াবিদ ফিদে মাষ্টার আবদুল মালেক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র সাবেক ব্যবস্থাপক বখতেয়ার উদ্দিন, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, ইসমাইল ফরিদ, আবিদ হাসনাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, হালাল উপায়ে ব্যবসা করা এবাদতের সামিল। প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করেছেন। হালাল উপায়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য নবীজী নির্দেশ দিয়ে গেছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ