বাঘায় বিট পুলিশিং সমাবেশে ৫ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন
রাজশাহীর বাঘায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ডিজিটাল অপরাধ, হ্যাকিং ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ এর আয়োজন করা হয়েছে। বাঘা থানা পুলিশ কর্তৃক আয়োজিত এ সমাবেশ ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
থানা সূত্রে জানাযায়, ওসি সাজ্জাদ হোসেন বাঘা থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমনে বিভিন্ন সময়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আসছেন। তারি ধারাবাহিকতায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ডিজিটাল অপরাধ, হ্যাকিং ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ এর আয়োজন করেন বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন। বাঘা থানা এলাকায় এর আগে কোন অফিসার ইনচার্জ এমন উদ্যোগ গ্রহণ না করায়, এ উদ্যোগ বাস্তবায়নে গত কয়েকদিনে অক্লান্ত পরিশ্রমও করতে হয়েছে ওসি সাজ্জাদ হোসেন সহ থানার সকল পুলিশ সদস্যদের। সমাবেশটি সাফল্যমন্ডিত করতে চলতি মাসের ২০ তারিখ থেকে বিট পুলিশের সদস্য, কমিউনিটি পুলিশিং ফোরাম, এনজিও ফোরাম, বাংলাদেশ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ,ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ, এলাকার সুধিজন, ঈমাম ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ্রদের সাথে মতবিনিময় করেন ওসি সাজ্জাদ হোসেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শ্রী সনাতন চক্রবর্তী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এছাড়াও বিট পুলিশের সদস্য, কমিউনিটি পুলিশিং ফোরাম, এনজিও ফোরাম, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক মন্ডলী, গণমাধ্যম কর্মী, গ্রাম পুলিশ, এলাকার সুধিজন, ঈমাম ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ্র সহ সমাজের সর্বস্থরের প্রায় পাঁচ হাজার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে সমাবেশটিতে ।
এদিকে রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এবং বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বাঘা থানা পুলিশের সকল সদস্যের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন সহ সকল অফিসারগনের কয়েকদিনের অক্লান্ত প্ররিশ্রম স্বার্থক হয়েছে পুলিশ সুপার কে সমাবেশের অভিভাবক হিসেবে পেয়ে।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied