ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে আগামীকাল ৬৯ টি মন্ডপে দুর্গা পূজা; প্রশাসনের কড়া নজরদারি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ৪:২৭

পটুয়াখালীর বাউফলে আগামীকাল (১ অক্টোবর) ৬৯টি মন্ডপে শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এখন মন্ডপে মন্ডপে প্রতিমার গায়ে রং-তুলির শেষ আঁচর এবং সাজ-সজ্জার কাজ শেষ পর্যায়ে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসবকে নির্বিঘ্নে উদযাপনের জন্য সারা দেশের মতো বাউফলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রতিটি পূজা মন্ডপকে কড়া নজরদারির মধ্যে এনেছেন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিৎ কুমার সাহা জানান, গত বছরের থেকে এবছর একখানা পূজা কম হচ্ছে। সকল মন্ডপে উৎসবের আমেজ বইতে শুরু করেছে। আমরা আশা করছি প্রশাসন এবং সকলের সহযোগীতায়  সনাতন ধর্মাবলম্বীরা সুন্দর ও সুষ্ঠুভাবে পূজার উৎসব পালন করতে পারবেন। 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল জানান, বিগত দুই বছরে মহামারি করোনার কারণে দুর্গা পূজা হলেও উৎসবের ঘাটতি ছিল। এ বছর তেমনটা নেই। বাউফলে দর্পন (ঘট পূজা) পূজাসহ ৬৯টি পূজা হবে। উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল পূজা মন্ডপ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নির্বিঘ্নে পূজা উৎসব পালনে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরাপত্তার স্বার্থে এবছর সরকারের পক্ষ থেকে প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। আমরাও প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশনা দিয়েছি। সম্প্রীতির বন্ধনে আমরা পূজার উৎসব পালন করতে চাই। 
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস জানান, “ধর্ম যার যার উৎসব সবার” এই বার্তাকে মান্যতা করেই আমরা পূজা উৎসব করতে চাই। সকল ধর্ম-বর্ণের মানুষ এই উৎসবে আমাদের সাথে সামিল থাকবেন এই প্রত্যাশা নিয়েই পূজা করছি। 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন জানান, পূজার নিরাপত্তা বিধানে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। পূজায় পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড এবং আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবেন। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ দল মাঠে থাকবেন। 
উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন জানান, আমরা পূজা অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছি। প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জন প্রতিনিধিদেরও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রশাসন মাঠে থাকবে।  প্রত্যেক পূজা মন্ডপই কড়া নজরদারির মধ্যে থাকবে। আশা করছি বাউফলের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার