মানিকগঞ্জে বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শিবালয় এলাকায় নির্মিত মেসার্স আলাল উদ্দিন বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকার রাত ২ টার দিকে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বোর্ড মিলে থাকা প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায় এ বোর্ড মিলটি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের। মিলের ম্যানেজার মোঃ পান্নু শেখ জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমাদের মিলের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে আমাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমাদের এখানে প্রায় ১০/১২ জন শ্রমিক প্রতিদিন কাজ করে তবে আগুন লাগার সময় মিলে কেউ ছিলো না বলে হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বোর্ড মিল মালিক ও স্থানীয় চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল জানান রাতে বোর্ড মিলের মালামাল আসে সেগুলো নামিয়ে শ্রমিকরা চলে যায়। কিছুক্ষণ পরে স্থানীয়রা দেখে আগুন লেগেছে। সাথে সাথে তারা আগুন নিভানোর চেষ্টা করে এবং ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসে জানায়। স্থানীয় দুই ইউনিটের ফায়ার সার্ভিসের টিম এসে তিন থেকে চার ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি কান্ডের ঘটনায় আমার প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতি হয়। তবে আমার শ্রমিকদের কোনো ক্ষতি হয়নি
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied