আন্তর্জাতিক সেমিনারে দুবাই যাচ্ছেন ডা. এম মোকতার হোসেন ও ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ক্লিনিক্যাল কেমিস্ট্রি ও ল্যাবরেটরি মেডিসিনের আমন্ত্রনে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে দুবাই যাচ্ছেন ফরাজী হাসপাতাল লিঃ বনশ্রী ও বারিধারার ব্যবস্থাপনা পরিচালক ডা. এম মোকতার হোসেন ও বারিধারার উপ ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মাদ ইব্রাহিম মাসুম বিল্লাহ। ২ অক্টোবর দুবাই গ্র্যান্ড হায়াতে (Immunoassay) ইমিউনোএসে বিষয়ক আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইতালির বিখ্যাত চিকিৎসা গবেষক প্রফেসর মাউরিজিও ফেরারী। সেমিনারে সৌদি আরব, মিসর, পাকিস্তান, বাহরাইন, লেবাননের ক্লিনিক্যাল প্যাথলজির এক্সপার্টরা প্রবন্ধ উপস্থাপন করবেন। ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাইন উদ্দীন চিকিৎসকদ্বয়ের দুবাই সফরের কথা নিশ্চিত করেন এবং সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ফরাজী হাসপাতালের সেবার মান্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাত ব্যক্ত করেন। ডা. এম মোকতার হোসেন ও ডা. মাছুম বিল্লাহ ১ অক্টোবর সকাল ১০টায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইর উদ্দেশ্যে রওনা দিবেন। ২ অক্টোবর সেমিনারে অংশ নিবেন, ৩ অক্টোবর দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। প্রসঙ্গত, ইমিউনোএসে হলো,অ্যান্টিজেন বা অ্যান্টিবডি হিসাবে তাদের বৈশিষ্ট্য দ্বারা নির্দিষ্ট প্রোটিন বা অন্যান্য পদার্থ সনাক্ত বা পরিমাপ করার একটি পদ্ধতি।
এমএসএম / এমএসএম
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান