ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

থাইল্যান্ডের মেয়েদের উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ১২:৭

নারী এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা। রুমানা-সালমাদের বোলিং তোপে থাইল্যান্ড অলআউট হয় মাত্র ৮২ রানে। এরপর শারমিনা সুলতানার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দলের সর্বোচ্চ রান আসে ওপেনার শারমিনার ব্যাট থেকেই। বরাবরই টাইগ্রেসদের শক্তির জায়গা স্পিন। টস হেরে ফিল্ডিং করতে নেমেও তাই স্পিনার সালমা খাতুনকে দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইকেট না পেলেও প্রথম ওভারে তিনি দেন কেবল ২ রান। এরপর দ্বিতীয় ওভারে আরেক স্পিনার নাহিদা আক্তার কোনো উইকেট নিতে না পারলেও মেডেন দেন।

এই চাপ কাজে লাগে খানিক বাদেই। পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। তার দুর্দান্ত ডেলেভারিতে নান্নাপাত কুনচারোনকি বোল্ড হন। এর আগে এই ব্যাটার ১২ বল খেলে করেন ৮ রান। পরের ওভারেই দ্বিতীয় সাফল্যও পায় বাংলাদেশ।  

এরপর গড়ে উঠে ৩৮ রানের জুটি। পানিথা মায়াকে শামীমার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেঘলা। এই ব্যাটার ২২ বল খেলে করেন ২৬ রান। এরপর অন্য প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নাথানকান চান্থামকে ফেরান সালমা খাতুন। কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ৩৮ বলে ২০ রান করেন চান্থাম। তার বিদায়ের পর অলআউট হতেও বেশি সময় লাগেনি থাইল্যান্ডের। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন নাহিদা, সানজিদা ও সোহেলী। ৩ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে তিন উইকেট পান রুমানা আহমেদ।

৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে থাইল্যান্ডের বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশের ব্যাটাররা। ফারজানা হক পিংকিকে একপাশে দাঁড় করিয়ে থাইল্যান্ডের ওপর ঝড় তুলেন শামীমা সুলতানা। মাত্র ৩০ বল খেলে ১০ চারে ৪৯ রান করেন তিনি। জয় অবধি অবশ্য টিকে থাকতে পারেননি শামীমা। পুথাওয়াংয়ের বলে লেগ বিফোর আউট হন তিনি। ওই একটাই উইকেট হারায় বাংলাদেশ। বাকি কাজটুকু সারেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ২৬ রান করেন ফারজানা, জ্যোতির ব্যাটে ১১ বলে আসে ১০ রান। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে