উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
এগিয়ে আসছে বিশ্বকাপ। দল ঘোষণাও করেছে সবাই। জার্সিও উন্মোচন করছে অনেকে। বসে থাকলো না বাংলাদেশও। সুন্দরবন, বাঘ আর জামদানির মেলবন্ধনে উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। শুক্রবার রাতে উন্মোচিত হলো বাংলাদেশ দলের জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এ জার্সি সবার সামনে তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
লাল ও সবুজ রঙের মিশেলে বানানো এই জার্সি প্রকাশ করা হয়েছে বিসিবি অফিসিয়াল পেইজে। এবারের জার্সিরতে প্রাধান্য পেয়েছে জামদানী, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজ রঙের সাথে ব্যবহার করা হয়েছে টকটকে লাল। সাথে রয়েছে জলছাপ। বাঁ পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো।
নিচে সাদা রঙে লেখা বাংলাদেশের নাম। এদিকে, জার্সি প্রকাশের রাতেই বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে। সেখানে স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সাকিব আল হাসানের দলের।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ