ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় উপবৃত্তি ও কিট অ্যালাউন্সের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:৫৫

চট্টগ্রামের পটিয়ায় চাটরা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ও দপ্তরিকে উপবৃত্তি ও কিট অ্যালাউন্সের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৭ জুলাই) রাতে তার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার বাদী হয়ে ছাত্র-ছাত্রীদের টাকা আত্মসাৎের অভিযোগে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত নৈশপ্রহরী পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর বরিয়া ৯নং ওয়ার্ডের আবুল বশরের ছেলে মো. মহিউদ্দিন (২১)।

জানা গেছে, কোভিড-১৯-এর কারণে সারাদেশের ন্যায় বন্ধ রয়েছে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটারা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল বন্ধ থাকাকালীন ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে সরকারি নির্দেশ মোতাবেক অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় এই স্কুলে অনলাইনভিত্তিক ক্লাসের কার্যক্রম চালু করা হয়। গুগল মিটস অ্যাপসের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে শিক্ষা ব্যবস্থা। স্কুলের অনেক ছাত্র-ছাত্রীর অভিভাবকদের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে স্কুলের নৈশপ্রহরী ও দপ্তরি মো. মহিউদ্দীন অনেক ছাত্র-ছাত্রীর অভিবাবকের মোবাইল থেকে গোপনে উপবৃত্তি ও কিট অ্যালাউন্সের পাসওয়ার্ড জেনে নেয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের সরকার কর্তৃক দেয়া উপবৃত্তি ও কিট অ্যালাউন্সের টাকা নগদ অ্যাপসের মাধ্যমে জমা হলে মহিউদ্দিন টাকাগুলো তুলে নেয়।

এ বিষয়ে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহমেদ বলেন, নৈশপ্রহরী ও দপ্তরি মো. মহিউদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিবাবকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়ে ভুয়া জন্ম নিবন্ধন করে দেয়ার অভিযোগ ওঠে। ঘটনার জেরে ২৩ জানুয়ারি স্কুল কমিটির এক জরুরি সভায় মহিউদ্দিনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার চাটরা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ও দপ্তরিকে উপবৃত্তি ও কিট অ্যালাউন্সের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন