ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

নিজ এলাকায় সংবর্ধনা পেল সাফ জয়ী ফুটবলার সোহাগী ও স্বপ্না


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২-১০-২০২২ বিকাল ৫:২২
নেপালে ইতিহাস গড়েছেন বাংলার নারী ফুটবলাররা। কাঠমান্ডুর দশরথ রঙঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ানশিপ খেলায় বিজয়ী হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়ারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়। তাদের নিজ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ক্রীড়া সংস্থা সংবর্ধনায় বরণ করে রোববার (২ অক্টোবর) শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ডিগ্রি কলেজে সোহাগী কিসকু ও স্বপ্না রাণীকে সংবর্ধনা প্রদান করেন।
 
রাণীশংকৈলের দু'জন মেয়ে জাতীয় নারী দলে সাফ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,আওয়ামীলীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম, অধ্যক্ষ জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, আওয়ামীলীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ক্রীড়া সংস্থার জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক।
 
প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি স্বপ্না ও তার বাবা নিরেন চন্দ্র, সোহাগীর কিসকু ও তার বাবা গুলজার কিসকু, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির কোচ গোপাল মুরমু সুর্গা। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য সংবর্ধিত খেলোয়ারদের ফুলের তোড়া ও ক্রেস দিয়ে বরণ করেন বিভিন্ন সংগঠন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে তাদের ৫০ হাজার করে টাকা ১ লক্ষ টাকার চেক ও সংসদ জাহিদুর রহমান ব্যাক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
 
 

প্রীতি / প্রীতি

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত