ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

কোনাবাড়ীতে আব্দুল আলিম সুপার মার্কেটের উদ্বোধন 


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-১০-২০২২ বিকাল ৫:৫৬

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় আব্দুল আলিম সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) দুপুরে জরুন ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসের পাশে ওই বাজারের উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। কোরআন তেলাওয়াতের পরে বাজারের প্রতিষ্টাতা আব্দুল আলিম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। 

মহানগরীর ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, সদস্য এ্যা.আব্দুর রহমান মাষ্টার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান,৯ নং ওয়ার্ড আওয়ামীলগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার,অত্র ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ প্রমুখ। 

এসময় অতিথিরা বলেন, অনেক সময় দেখা যায়  রাস্তার দুই পাশে ভ্রাম্যমান দোকান বসে যার ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। যেহেতু এটি শিল্প এলাকা বিভিন্ন কলকারখানা রয়েছে এই এলাকায়।  বাজারটি হওয়ার পরে আশে পাশের রাস্তা গুলোতে যানজট অনেকটা নিরসন হবে আশা ব্যক্ত করেন তারা। 

আব্দুল আলিম সুপার মার্কেটের প্রতিষ্টাতা বলেন, সততার মাধ্যমে ক্রেতাদের মন জয় করাই হচ্ছে এই নতুন বাজারের মূল উদ্দেশ্য। দৈনন্দিন এই বাজারে মাছ,মাংস,সবজি,ফল,বিস্কুট, বেবি ফুড,দই-মিষ্টি,প্রসাধনিসহ খাবার হোটেল এবং নিত্যপ্রয়োজনীয় যাবতীয় পণ্য পাওয়া যাবে।

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে গরু বিতরণ

পেকুয়ায় ঝুঁকিতে বেড়িবাঁধ, প্লাবনের শঙ্কা

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

লামার আজিজনগরে ফের দুর্ধর্ষ ডাকাতি

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ডাক বাংলা পাড়া ভারি বৃষ্টি প্লাবিত

পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানবাহনের দীর্ঘ সারি

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত