ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

যুবককে জবাই করে হত্যা, সন্দেহের তীর স্ত্রীর দিকে


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ১১:৫৮

আজ সোমবার রাত আনুমানিক ৩টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নিজ গৃহে সাব্বির আহমেদ(৩৭) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। সন্দেহের তীর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুনের দিকে। এ ঘটনার পর রোজিনা পালিয়ে গেছে। 

নিহত সাব্বির শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলির ছেলে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

নিহতের চাচাতো ভাই তামিম জানান, আজ রাত ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। আমরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। এক মাস আগে রোজিনার সাথে সে দ্বিতীয় বিবাহ করে বলেও জানায় তামিম।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

প্রীতি / প্রীতি

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার