শেখ রাসেল দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি
আগামী ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটছেলে শেখ রাসেলের জন্মদিন। এ দিনটিতে সারা দেশে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, সভা-সেমিনার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২ অক্টোবর) এক সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
শেখ রাসেল দিবসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থার স্ব স্ব কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু মেমোরিয়াল স্মৃতি জাদুঘর পরিদর্শন করানো হবে। শেখ রাসেলের স্মৃতিচারণবিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে বলে সভায় জানানো হয়।
জানা গেছে, শেখ রাসেল দিবসে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শেখ রাসেল সম্পর্কে আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করা হবে। উপজেলা ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব অনুষ্ঠানে সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হবে। এছাড়া সব শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সভা বা সেমিনারের আয়োজন করতে অধিদপ্তর থেকে দেশের সব বিদ্যালয়ে ও মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম গণমাধ্যকে বলেন, শেখ রাসেল দিবসে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ দিনের গুরুত্ব প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে তুলে ধরা হবে। সব দপ্তর-সংস্থায় এ দিনে সভা বা সেমিনার করা হবে। শিশুদের মধ্যে শেখ রাসেলকে পরিচিত করাই হচ্ছে মূল লক্ষ্য।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক