টাঙ্গাইলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন
গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ০৩ অক্টোবর সোমবার বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, মাহমুদুল হাসান কলেজের বাংলা বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), এস এস এস এর প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জোবায়ের, সাংবাদিক রতন আহমেদ সিদ্দিকী'সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিশুর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
প্রীতি / প্রীতি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত