ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঐক্যবদ্ধ হয়ে শারদীয় উৎসব পালন করবো : এমপি শাহীন চাকলাদার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ৩:৩১

জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সব সময়ই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, তিনি আরও বলেন, আপনা নির্ভয়ে নিশ্চিন্তে আপনাদের পূজা উদযাপন করেন। 

ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম বর্ণ জাতি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শারদীয় উৎসব পালন করবো। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় শারদীয় দূর্গ উৎসবে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি শারদীয় শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সারদীয় দুর্গাপূজা উৎসবের মহাসপ্তমী রোববার (২অক্টোবর) সন্ধ্যায় থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দির, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরিঘোনা ইউনিয়ন ও সর্বশেষ বালিয়াডাঙ্গা দেবালয়ে তিনি কিছুক্ষণ অবস্থান করেন। এসময় কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল কুমার সরকার তাকে ফুল দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন। সকলের উদ্দেশ্যে বলেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার পূজা মণ্ডপ পরিদর্শনে সকলকে আহবান করেন।  

উপজেলার মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ডাক্তার তৃপ্তি কুমার রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসুদেব দাসের সালনায় শারদীয় দূর্গ উৎসবে শারদীয় শুভেচ্ছা বিনিময় কালে এ সময়ে তার সাথে ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য মশিয়ার রহমান সাগর, জেলা নেতা রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জ্জামান খান, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শেখর রঞ্জন দাস, আলতাফ হোসেন বিশ্বাস, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, গৌরীঘোনা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া চেয়ারম্যান জসীম উদ্দীন, আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান, উপজেলা যুবলীগের আহ্বায় বিএম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লভলু, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের উপদেষ্টা ডাক্তার শিবপদ কুন্ড, পরেশ চন্দ্র দেবনাথ, আশুতোষ হালদার প্রমূখ।  

 

 

 

 

 

প্রীতি / প্রীতি

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক