কেএমপির সাবেক দুই এএসআই ও এক নারীর জেল-জরিমানা
খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি বাড়িতে নারী দিয়ে ফাঁসিয়ে এক যুবককে আটকে রেখে চাঁদাবাজির মামলায় দুই পুলিশ সদস্যসহ ৩ জনের প্রত্যেককে ১ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (৩ অক্টোবর) দুপুরে যুগ্ম-মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কেএমপির আওতাধীন সদর থানার সাবেক এএসআই সিফাত উল্লাহ (৩০) সোনাডাঙ্গা মডেল থানার সাবেক এএসআই মিরান উদ্দিন (৩৮) এবং ১৩নং প্রান্তিকা আবাসিক এলাকা রোড নং ৪, মোল্যা আব্দুস সালামের ভাড়াটিয়া ফাতেমা বেগম (৪৪)।
এএসআই সিফাত উল্লাহ খুলনার তেরখাদা থানার পশ্চিম কাটেঙ্গা গ্রামের মৃত গাউসুল আজমের ছেলে। এএসআই মিরান উদ্দিন বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গাংনী গ্রামের আব্দুর রকিব মোলার ছেলে। ফাতেমা বেগম বাগেরহাট জেলার চিতলমারী থানার কাঠিপাড়া গ্রামের মৃত হাশেম আলী সরদারের মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। মামলার অপর আসামি মো. সোহেল ওরফে আব্দুর রহিমের স্ত্রী সোনিয়া আক্তার বৃষ্টিকে (২৫) বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার রোড নং ৪-এর মোল্যা আব্দুস সালামের ভাড়া বাড়ির ফাতেমা বেগমের ঘরে ভুক্তভোগী যুবক সঞ্জিত শীলকে এক যুবতী নারীকে দিয়ে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে এএসআই সিফাত ও এএসআই মিরান। পরে ২৭ হাজার ৫০০ টাকা দিয়ে মুক্তি পান ওই যুবক। এ ঘটনার বিষয়ে তিনি খুলনা সদর থানাকে অবহিত করলে পুলিশ রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে ফাতেমা বেগমকে গ্রেফতার করে।
তার তথ্যমতে, এএসআই সিফাত ও এএসআই মিরানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সঞ্জিত শীল বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে খুলনা থানার মামলা দায়ের করেন (নং-৬০, তাং- ২৩/০৪/২০১৯)। মামলার তদন্ত কর্মকর্তা ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. আল আমিন।
প্রীতি / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত