ধূসর পান্ডুলিপির দেশ
তুমি যেন কোন এক ধূসর পান্ডুলিপির দেশ,
হেথা হোথা ঘুরে ফেরো নাহিকো উদ্দেশ।
কখনো বৈশালীর চির-ছায়া বনে,
অবক্ষয়ে বাংলার কাক কালো জলে।
অথবা পান্ড্যভূমি লালমাটি উড়িষ্যার কালে,
উতুঙ্গ উৎরাই পথে হেটে যাও আনমনে।
কোন রূপালী গোধূলি হলে শেষ,
ষোড়শী রূপসী যেন হারায় চোখের নিমেষ।চোখের সে নীল ভাষা লাল হয়ে শূন্যে মিশে যায়,
অথবা চকিত চাহনি থেকেই, নোনা জল, হায়।
নিশ্চল পাথুরে হয় দৃষ্টি তোমার মাঝে মাঝে,
সোনালী স্বপন আকে না কভু সকালে বা সাঁঝে।
বিস্মৃত অতীত নিয়ে দাঁড়িয়ে বিষণ্ণ বর্তমান,
কখন-সখন দেখি বিধ্বস্ত ভবিষ্যৎ যেন এক মূর্তিমান।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied