ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীর পূজামণ্ডপে জঙ্গি হামলার আশঙ্কা নেই : র‍্যাব


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৪-১০-২০২২ দুপুর ১:৪৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর পূজামণ্ডপে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। সাইবার পেট্রোলিং বা র‍্যাব-৫-এর গোয়েন্দা নজরদারিতে এ ধরনের কোনো আশঙ্কা পাওয়া যায়নি। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে গোয়েন্দা নজরদারি ও সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে। গতকাল সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর রাণী বাজার টাইগার-২ পূজামণ্ডপ পরিদর্শনকালে র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা হবে। শারদীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা তৈরির পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব দায়িত্বরত রয়েছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীর মণ্ডপগুলো পরিদর্শন করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, কিশোর গ্যাংয়ের তালিকা তৈরি করে তা নিয়ে আমরা কাজ করছি। অচিরেই আমরা তা নির্মূল করতে সক্ষম হব। অপহরণ চক্রের বিষয়েও র‍্যাব সচেতন রয়েছে। রাজশাহী নগরী শান্তির শহর। এখানে সবাই শান্তিপ্রিয় মানুষ। এই শহরে সকল উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই পালন করেন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও পূজা উদযাপন কমিটির নেতারাসহ র‍্যাবের ঊর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রীতি / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম