জগন্নাথ হলের পূজা পরিদর্শন করলেন ওবায়েদুল কাদের
পূজার অষ্টমীদিন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের পূজা উৎসব পরিদর্শন কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,কভিডের কারণে অনেকদিন দুর্গাপূজা উৎসব মুখর হতে পারেনি। এই বিশ্বে যখন পদে পদে দুর্গতি আছে, সাম্প্রদায়িকতা আছে,সহিংসতা আছে, এই সময়ে দেবী দুর্গার আগমন ভক্তরা উৎসব মুখর পরিস্থিতিতে উদযাপন করছে।
ওবায়েদুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য।শেখ হাসিনার নির্দেশে সর্বস্তরের আওয়ামী লীগের নেতা কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে। সারাদেশে দুর্গোৎসব সুন্দর ভাবেই পালন হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে উস্কানিমূলক তৎপরতায় যুক্ত একদল মানুষ। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উৎসবের দিনগুলো অনেক স্পর্শকাতর। দূর্বিত্তরা অঘটন ঘটিয়ে আওয়ামিলীগ এর গাড়ে দোষ চাপায়। কাজেই আপনাদের সতর্ক থাকতে হবে। দুর্গাদেবীর কাছে আমাদের কামনা এই অপশক্তির বিনাশ হোক।
তিনি আরো বলেন, আজকে পূজায় বিরোধী দলকে পাবেন না। তারা কান পেতে আছে কখন গতবারের ন্যায় একটি খারাফ খবর আসে। আন্দোলনের রূপরেখা তৈরি করছে। শুধু আন্দোলন হচ্ছেই। তবে কবে হচ্ছে কি হচ্ছে তারাও জানেনা কেউ জানেনা৷ সকাল ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে নালিশ করতে যায় বসুন্ধরা, গুলশান। যাদের কাছে নালিশ করছে আমি তাদের জিজ্ঞাস করছি পৃথিবীর কোনদেশে তত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়। যারা এইসব গল্প শুনেন তাদেরকে বলতে চাই। আগে নিজেদের দেশের আইনে নিজেদের গণতন্ত্রের চেহারা দেখুন। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এত মাথা ব্যাথা কেন। গণতন্ত্র একটা বিকাশমান প্রক্রিয়া। আমরা ধীরে ধীরে ইম্প্রুভ করছি। কাজেই এই নিয়ে নাক গলানোর কিছু নেই। এইসব নাক না গলিয়ে পারলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামান। নিষেধাজ্ঞা আর অশান্ত যুদ্ধ পরিবেশ শান্ত করুন। আপনাদের কারণে আজকে মূল্য বৃদ্ধি। আপনাদের কারণে আজকে ডলারের দাম বৃদ্ধি। আপনাদের কারণে আমরা ছোট ছোট দেশ কেন সাফার করবো। আপনাদের কারণে আজকে সাধারণ মানুষজন কষ্ট পাচ্ছে।
এমএসএম / এমএসএম
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ
প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার
Link Copied