ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পূজামন্ডপে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২২ রাত ১০:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) জগন্নাথ হলের পূজা মন্ডপে যৌন হয়রানির অভিযোগে আফতাব উদ্দিন নামক এক যুবককে আটক করে পুলিশ।
 
দুর্গাপূজার মহা অষ্টমীর সন্ধ্যায় ঢাবি জগন্নাথ হলের উপাসনালয়ে এ ঘটনা ঘটে। শারদীয় দুর্গাপূজায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ে এক নারীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন এক যুবক। এর প্রতিক্রিয়ায় ওই নারী যুবকের গালে থাপ্পড় দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহযোগিতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি নিয়ে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত যুবকের নাম আফতাব হোসেন (৩২)। তিনি রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। শ্লীলতাহানির অভিযোগকারী নারীও (৩০) একই এলাকার বাসিন্দা।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে জগন্নাথ হলের উপাসনালয়ে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ের মধ্যে হঠাৎ ওই নারীকে পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেন আফতাব হোসেন। এ ঘটনায় ক্ষুব্ধ নারী আফতাবের গালে থাপ্পড় দিলে বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে। তিনি আফতাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্তের অভিযোগ তোলেন। পরে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে আফতাবকে তুলে দেওয়া হয়।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহ বলেন, ‘সন্ধ্যায় পুলিশ ওই যুবককে আমার কাছে নিয়ে এসে অভিযোগের বিষয়টি জানায়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।’
 
পুলিশের একটি সূত্র সকালের সময়কে জানায়, আফতাব এবং ওই নারী পূর্বপরিচিত। দুজনের কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আফতাব বেশ কিছুদিন ধরেই তাঁকে পছন্দ করেন। তিনি তাঁকে অনুসরণও করেন।আজও তাঁকে অনুসরণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এসে শ্লীলতহানির চেষ্টা করেন আফতাব। অভিযুক্ত আফতাবকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ 

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত