আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলের চেন অব কমান্ড মেনে চলতে হবে
সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বাংলাদেশ আওয়ামী লীগ চলবে। যারা এই নির্দেশনার ব্যত্যয় ঘটাবে তারা দল, দেশ ও শেখ হাসিনার ভালো চায় না। আওয়ামী লীগকে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দলের চেন অব কমান্ড মেনে চলতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি মাল্টিন্যাশনাল অরগ্যানাইজেশন। এ সংগঠনের কর্মীর যেমন অভাব নেই তেমনি নেতারও অভাব নেই। সে কারণেই নির্বাচন বা সম্মেলন আসলে নেতৃত্বের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে থেকেই একজনকে নেতৃত্ব স্থানে আসতে হয়। যারা বাদ পড়েন তারা পরবর্তীতে অপেক্ষা করবে এটাই দলের চেইন অব কমান্ড। আওয়ামী লীগের সদস্য হলে তাকে অবশ্যই এই চেইন অব কমান্ড মানতে হবে।
তিনি সকলকে আগামী নির্বাচনে তৃণমূলে আওয়ামী লীগের প্রতিনিধিকে নির্বাচিত করতে আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য মো. তরিকুল আলম খান।
প্রীতি / প্রীতি
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত