যশোর জেলা পরিষদ নির্বাচনে ৮ নং কেশবপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী ৭ জন, প্রচারণায় ৩ জন এগিয়ে
যশোর জেলা পরিষদ নির্বাচনে ৮ নং কেশবপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী ৭ জন। প্রচার প্রচারণায় ৩ জন প্রার্থী এগিয়ে চলেছে । যশোর জেলা পরিষদের নির্বাচনে কেশবপুর উপজেলা নিয়ে ৮ নং ওয়ার্ড গঠিত। কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও কেশবপুর উপজেলা পরিষদ নিয়ে গঠিত ৮ নং কেশবপুর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ১৫৯ জন। আগামী ১৭ আক্টোবর জেলা পরিষদের নির্বাচনে ৮ নং কেশবপুর ওয়ার্ডে সদস্য পদে মোট প্রার্থী ৭ জন।
তাঁরা হলেন সদ্য বিলুপ্ত হওয়া সদস্য মোঃ সোহরাব হোসেন (তালা মার্কা), এস এম মহব্বত হোসেন ( অটোরিকশা), খন্দকার আজিজুর রহমান আজিজ (হাতি), সাইদুর রহমান সাইদ(টিউবওয়েল) , নজরুল ইসলাম খাঁন(ঘুড়ি) , মাসুদুর রহমান(উটপাখি) ও জাকির হোসেন মুন্না (ফ্যান মার্কা) নিয়ে নির্বচনে প্রতিদন্ধিতা করছেন।
কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন কালে জানাগেছে নির্বাচনী প্রচার-প্রচারনায় সদ্য বিলুপ্ত হওয়া সদস্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা মোঃ সোহরাব হোসেন (তালা মার্কা),উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন ( অটোরিকশা), উপজলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আজিজুর রহমান (হাতি) মার্কা নিয়ে প্রচারনায় এগিয়ে আছেন। সবমিলিয়ে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে কেশবপুর ওয়ার্ডের ৭ জন সদস্য পদে প্রার্থী নির্বাচনী প্রচারনায় নির্ঘুম রাত কাটাচ্ছে ভোটারের বাড়ি বাড়ি।
প্রীতি / প্রীতি
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান